শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ

AI-চালিত ইনসুরটেক প্ল্যাটফর্মে বীমা খাতে নতুন দিগন্ত

বাংলাদেশের বীমা খাতে নতুন যুগের সূচনা করেছে ল্যাবএইড ইনসুরটেক কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের প্রথম AI-powered Insurance E-KYC এবং integrated InsurTech platform চালু করে ডিজিটাল বীমা সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

এই উদ্ভাবনী উদ্যোগের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের Founder ও Managing Director সাকিফ শামীম-এর দূরদর্শী নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর ভাবনা। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম স্বাস্থ্য, জীবন, মোটর ও ট্রাভেলসহ বিভিন্ন ধরনের বীমা সেবাকে একত্রে একটি স্মার্ট ডিজিটাল সমাধানের আওতায় এনেছে।

প্ল্যাটফর্মটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দ্রুত ক্লেইম নিষ্পত্তি, AI-driven fraud detection এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা—যা গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য বীমা অভিজ্ঞতা নিশ্চিত করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের বীমা খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে দেশের আর্থিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো