এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ
বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ইন্টারনাল মেডিসিন বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডাঃ তাজরিয়ান খুরশিদ। তার এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে উন্নত ও বিশেষায়িত মেডিসিন সেবাকে আরও সমৃদ্ধ করলো।
ডাঃ তাজরিয়ান খুরশিদ ইন্টারনাল মেডিসিনের একজন স্বনামধন্য বিশেষজ্ঞ, যার এক দশকেরও বেশি ক্লিনিক্যাল ও একাডেমিক অভিজ্ঞতা রয়েছে। তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। এছাড়াও তিনি বারডেম থেকে সার্টিফাইড কোর্স অন ডায়াবেটোলজি (সিসিডি) সম্পন্ন করে ডায়াবেটিস চিকিৎসায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
তার ক্লিনিক্যাল দক্ষতার পরিধি অত্যন্ত বিস্তৃত। নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজিতে বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি তিনি ডায়াবেটিস মেলিটাস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন নন-কমিউনিকেবল রোগের চিকিৎসায় পারদর্শী। এছাড়াও তীব্র সংক্রমণ, শ্বাসকষ্ট, বিষক্রিয়া, সাপের কামড়জনিত জটিলতা, বয়স্কদের রোগ, হৃদরোগ এবং বহু-সিস্টেমজনিত জটিল রোগ ব্যবস্থাপনায় তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
ডাঃ তাজরিয়ান আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট সনদপ্রাপ্ত। ফলে জরুরি অবস্থা, হৃদরোগজনিত সংকট এবং অচেতন রোগীদের তাৎক্ষণিক ও দক্ষ চিকিৎসা প্রদানে তিনি সক্ষম। এছাড়াও দুর্ঘটনা ও জরুরি বিভাগে কাজ করার মাধ্যমে তিনি সংকটাপন্ন রোগী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
ক্লিনিক্যাল কাজের পাশাপাশি গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও তিনি সমান সক্রিয়। তার একাধিক গবেষণাপত্র স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে জার্নাল অব মেডিসিন-এ গ্রিন পিট ভাইপার সাপের কামড়ের ক্লিনিক্যাল ও রোগতত্ত্ব বিষয়ক তার একটি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি নিয়মিত ক্লিনিক্যাল অডিট, সেমিনার এবং একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ডাঃ তাজরিয়ান খুরশিদ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর আজীবন সদস্য, আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস-এর সদস্য এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর আজীবন সদস্য।
ডাঃ তাজরিয়ান খুরশিদের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ইন্টারনাল মেডিসিন বিভাগ আরও আধুনিক, উন্নত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে।