মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৮০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১০৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ২০৪৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৮০ কোটি ৪২ লক্ষ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯১২ কোটি ৩৮ লক্ষ ৭৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩০টি কোম্পানির, বিপরীতে ১১৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো