শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ

ঈদ ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির টানা ২৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রবিবার) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।

তিনি জানান, “আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। ছুটিকালীন সময়েও জরুরি সেবাগুলো চালু ছিল। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল, ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।”

আরো