সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ

ওয়ালটনের ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে, দাম ২৫,৯৯৯ টাকা

দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন বাজারে এনেছে ‘য্যানন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ৫জি’। আধুনিক ফিচার, শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ক্যামেরা সমৃদ্ধ এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন—এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম এবং মোবাইল রিটেইল আউটলেট থেকে ফোনটি কেনা যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ক্রেতারা সহজেই ফোনটি সংগ্রহ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত এই স্মার্টফোনে রয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর এবং এলপিডিডিআর৫ মেমোরি প্রযুক্তি। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাপিড মেমোরি সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।
য্যানন এক্স২২ ৫জিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ইউ-নচ আইপিএস ডিসপ্লে এবং ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। ফলে ভিডিও দেখা, গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং হবে আরও মসৃণ ও প্রাণবন্ত।
ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরায় নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রোসহ একাধিক শুটিং মোড এবং ২কে ইআইএস ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।

ডিভাইসটিতে রয়েছে ৬,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন, স্মার্ট টাচ, অ্যাপ ক্লোন, হিডেন অ্যাপস ও অ্যান্টি-থেফট মোডসহ নানা আধুনিক ফিচার সংযোজন করা হয়েছে।

ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি এক বছরের বিক্রয়োত্তর সেবাও পাবেন গ্রাহকরা।

আরো