পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাহিদ হোসেনের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
আলী আহসান রবি
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ৯ম ওআইসি নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে সফররত মন্ত্রী ড. এ. জেড. এম. জাহিদ হোসেন গত সন্ধ্যায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে ওআইসি কাঠামোর আওতায় নারী ক্ষমতায়নে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সমাজকল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।