রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ

ক্যাম্পাস-কর্পোরেট সেতুবন্ধনে ইস্টার্ন ইউনিভার্সিটির সামিট

নিজস্ব প্রতিবেদক

‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ সামিটের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও কর্পোরেট কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে তাদের চাকরির বাজারের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করা।

সামিটে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম এবং ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের জব বুথ ও সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ। দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সম্ভাব্য কর্মসংস্থানের জন্য প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করেন। পুরো আয়োজনের কারিগরি সহযোগিতায় ছিল চাকরির প্ল্যাটফর্ম স্কিল জবস।

দিনব্যাপী বিভিন্ন সেশনে কর্পোরেট বিশেষজ্ঞরা সিভি লেখা, সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন, নেতৃত্ব, দলগত কাজ, ক্যারিয়ার পরিকল্পনা ও আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি ব্যক্তিগত ব্র্যান্ডিং, উদ্ভাবনী চিন্তাভাবনা ও কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, এডমিশন বিভাগের পরিচালক (ইনচার্জ) আবু মো. আবদুল্লাহ এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম বক্তব্য দেন। পরে অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সামিটের সমাপ্তি হয়।

আরো