রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ

নতুন জুয়েলারি-অ্যাকসেসরিজ ক্যাটাগরি আনল সাজগোজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার প্ল্যাটফর্ম সাজগোজ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ বিভাগ চালু করেছে। এর মাধ্যমে গিফট ও ব্যক্তিগত স্টাইলের জন্য সাজগোজকে ওয়ান-স্টপ শপ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৬ আগস্ট ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন কালেকশনটি আপাতত শুধু অনলাইনে পাওয়া যাচ্ছে। বিভিন্ন উপলক্ষ ও বাজেট বিবেচনায় এতে রাখা হয়েছে নানা ধরনের গহনা ও দৈনন্দিন ব্যবহারের অ্যাকসেসরিজ।

গত বছর মুক্তার গহনার পাইলট প্রকল্পে গ্রাহকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার সেই পরিসর আরও বাড়ানো হয়েছে। নতুন কালেকশনে উন্নতমানের মুক্তা, ট্রেন্ডি ফ্যাশন জুয়েলারি ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন অ্যাকসেসরিজ রয়েছে।

কালেকশনে ‘দ্য রয়্যাল পার্ল’ ও ‘অপেরা’র মতো মুক্তার সেটের পাশাপাশি বাটারফ্লাই ও হার্ট স্টাড, ঝুমকা, ঝাড়বাতি কানের দুল, আংটি ও চুড়ি রয়েছে। এছাড়া হেয়ার ক্লিপ, স্ক্রাঞ্চি ও নেইল আর্ট স্টিকারও রাখা হয়েছে।

সাজগোজ জানিয়েছে, ৭৫ টাকা থেকে শুরু হওয়া দামের এ কালেকশনে প্রিমিয়াম মুক্তার গহনার পাশাপাশি সাশ্রয়ী বিকল্পও রয়েছে। ফলে বিভিন্ন উপহার ও ব্যক্তিগত ব্যবহারের জন্য গ্রাহকরা নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী পণ্য বেছে নিতে পারবেন।

আরো