এক্স বাথওয়্যার ও ইউনিমার্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
এক্স বাথওয়্যারের উপস্থিতি আরও শক্তিশালী করতে এক্স সিরামিকস গ্রুপের বাথওয়্যার ব্র্যান্ড এক্স বাথওয়্যার এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় আধুনিক রিটেইল ব্র্যান্ড ইউনিমার্ট-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় ঢাকার গুলশান-২, উত্তরা সেন্টার পয়েন্ট এবং ধানমন্ডি-তে ইউনিমার্টের তিনটি আউটলেটে স্থাপন করা হবে এক্স বাথওয়্যারের বিশেষায়িত প্রোডাক্ট ডিসপ্লে কিয়স্ক।
সমঝোতা স্মারক স্বাক্ষরটি ভাটারার মাদানি অ্যাভিনিউতে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয় ইউনাইটেড হাউসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্স বাথওয়্যারের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এক্স সিরামিকস গ্রুপের চিফ বিজনেস অফিসার (সিবিও) ইমতিয়াজ হুসাইন এবং ইউনিমার্টের পক্ষে স্বাক্ষর করেন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) গাজী মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সআইসি গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) ওয়াহেদ আজিজুর রহমান, অ্যাডভাইজার অ্যান্ড ডিরেক্টর মুহম্মদ শহীদুজ্জামান এবং ইউনিমার্টের চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহীন মাহমুদ সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় স্থাপিত কিয়স্কগুলোতে এক্স বাথওয়্যারের নির্বাচিত পণ্য প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ইউনিমার্টের ক্রেতারা এক্স বাথওয়্যারের পণ্যের ডিজাইন, গুণগত মান, কার্যকারিতা ও বৈচিত্র্য সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি পণ্যগুলো কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইউনিমার্টের গুলশান-২ আউটলেট পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত এক্স বাথওয়্যারের কিয়স্ক ও প্রোডাক্ট ডিসপ্লে সেটআপ ঘুরে দেখেন।
ইউনিমার্টের সঙ্গে এই অংশীদারত্ব এক্স বাথওয়্যারের ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের গুরুত্বপূর্ণ আধুনিক রিটেইল লোকেশনে ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের মাধ্যমে আরও বেশি সংখ্যক ক্রেতার কাছে এক্স বাথওয়্যারকে পৌঁছে দেওয়া এবং একটি প্রিমিয়াম প্রোডাক্ট ডিসকভারি অভিজ্ঞতা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
“পিওর, সিম্পল, ইতালিয়ান” ব্র্যান্ড প্রতিশ্রুতি নিয়ে এক্স বাথওয়্যার সমসাময়িক ডিজাইন, কার্যকারিতা এবং ইতালিয়ান-অনুপ্রাণিত নান্দনিকতার সমন্বয়ে তার পণ্য উপস্থাপন করছে। ইউনিমার্টের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের ক্রমবর্ধমান আধুনিক বাথওয়্যার মার্কেটে তার উপস্থিতি আরও প্রসারিত করার পাশাপাশি ভোক্তাদের সঙ্গে নতুন ও সরাসরি সংযোগ তৈরির পথে এগিয়ে যাচ্ছে।