শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

আশুলিয়ায় নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকার একটি বাড়ি থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে হযরত আলী নামে এক ব্যক্তির চারতলা ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ একটি ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া পুরুষের গলায় গামছা প্যাচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মারা যাওয়া ব্যক্তি ও নারী বাসটি ভাড়া নিয়ে থাকতেন। শুক্রবার রাতে ওই কক্ষটি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এ কারণে পুলিশকে ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। আজ শনিবার ভোরে সিআইডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন,‍ “ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।”

আরো