মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

বিশ্বের প্রথম কেইজ ডিজাইনের স্মার্টফোন আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড আইটেল বাজারে এনেছে নতুন রাগড স্মার্টফোন ‘আইটেল পাওয়ার ৮০’। কঠিন ও পরিবর্তনশীল পরিবেশে আউটডোর ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি ফোনটিতে রয়েছে ডুয়াল-সার্টিফায়েড রাগড প্রোটেকশন, শক্তিশালী ব্যাটারি, এআই অ্যাডাপ্টেশন ও প্রয়োজনীয় পারফরম্যান্স।

আইটেল জানিয়েছে, পাওয়ার ৮০ বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম কনসেপ্টে ডিজাইন করা স্মার্টফোন। এই কাঠামো আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সহায়তা করে। ফোনটিতে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং MIL-STD-810 মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। পাশাপাশি IP68 ও IP69 প্রোটেকশনের ফলে ধুলো, কাদা, পানি, উচ্চচাপের পানি ও পরিবর্তনশীল আবহাওয়ার মতো কঠিন পরিস্থিতিতেও ফোনটি ব্যবহারের উপযোগী।

পাওয়ার ৮০-তে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘসময় ব্যবহারের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। প্রতিষ্ঠানটির দাবি, এতে টানা ১০ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। ব্যাটারির আয়ু ও স্থিতিশীলতা বাড়াতে রয়েছে ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার প্রযুক্তি।

ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন ডিসপ্লে, যা তীব্র রোদেও পরিষ্কারভাবে দেখার সুবিধা দেয়। ফলে ফিল্ডওয়ার্ক, ভ্রমণ, নির্মাণকাজসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে এটি ব্যবহার করা যাবে।

পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ইউনিসক টি৭২৫০ প্রসেসর। নেটিভ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের মাধ্যমে নিরাপদ ও স্মুথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সফটওয়্যার অভিজ্ঞতা দেওয়ার কথা জানিয়েছে আইটেল।

পাওয়ার ৮০-তে থাকা এআই অ্যাডাপ্টিভ আউটডোর এক্সপেরিয়েন্স ব্যবহারকারীর পরিবেশ অনুযায়ী ডিসপ্লের উজ্জ্বলতা, কল নয়েজ রিডাকশন ও ৪.৫জি ফিল্ড সিগন্যাল এনহ্যান্সমেন্টের মতো ফিচার স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে।

আইটেলের মতে, ‘২ মিটার ড্রপ নন-স্টপ’ দর্শনকে সামনে রেখে তৈরি পাওয়ার ৮০-তে ডুয়াল মিলিটারি-গ্রেড প্রোটেকশন, ক্যাজ-ফ্রেম শক অ্যাবজর্পশন, IP68 ও IP69 সুরক্ষা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং এআই-পাওয়ার্ড আউটডোর অপ্টিমাইজেশন রয়েছে। এসব সুবিধার মাধ্যমে কঠিন পরিবেশেও ব্যবহারকারীদের সংযুক্ত ও কর্মক্ষম রাখার লক্ষ্যেই ফোনটি তৈরি করা হয়েছে।

আরো