শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

সেনাসদস্যদের দক্ষতা-শৃঙ্খলায় জোর সেনাপ্রধানের

বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য।

পোস্টে বলা হয়েছে, আজ বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনাসদস্যের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো