বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ

বাংলাদেশে ম্যাককফির যাত্রা শুরু এসিআই বেভারেজেসের

এসিআই ফুডস লিমিটেডের ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন, বিএইচডি এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে গৃহীত এই পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির সার্বিক সহযোগিতায়।

বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেসের অগ্রযাত্রায় এটি একটি পদক্ষেপ এবকং গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার (৭ অক্টোবর) স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক ব্ল‍্যান্ড ‘সানকুইক’ এর হাত ধরে এসিআই বেভারেজেসের যাত্রার সূচনা ঘটে। পরে ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’ বাজারে আনার মাধ্যমে কোম্পানিটি তার বেভারেজ পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করে। সম্প্রতি বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে এসিআই বেভারেজেস এম্পায়ার ইন্টারন্যাশনালের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম ম্যাককফি সারা দেশের কফি প্রেমীদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসিআই বেভারেজেসের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত কফি ব্ল‍্যান্ড। সর্বোচ্চ মান বজায় রেখে প্রিমিয়াম কফির সেরা অনুভূতি দেওয়াই ম্যাককফির মূল অঙ্গীকার, যা এখন বাংলাদেশের কফি প্রেমীদের দেবে এক অনন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা। প্রাথমিক পর্যায়ে ম্যাককফি অরিজিনাল এবং ম্যাককফি গোল্ড জার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও, দীর্ঘমেয়াদে বাংলাদেশে ব্র‍্যান্ডটির ভিত্তি আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে দেশেই ম্যাককফি জার ও খ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, কফি প্রেমীদের বৈচিত্র্যময় স্বাদ দিতে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ম্যাককফি প্রোডাক্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার র‍্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই স্কুড অ্যান্ড বেভারেজেসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান, জেনারেল ম্যানেজার তান বুন হুয়া, মিটসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেড ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিটিরো কাওয়ামোতো, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির প্রমুখ।

আরো