দারাজের ১০.১০ শপিং ফেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আয়োজন করছে বছরের অন্যতম বড় অনলাইন শপিং ক্যাম্পেইন ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। আগামী ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে বিশেষ ছাড়, ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি থাকছে দেশজুড়ে বিশেষ ডেলিভারি সুবিধা।
১০.১০ শপিং ফেস্টে ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে থাকছে বিশেষ অফার। ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্টও থাকছে।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘প্রিপেমেন্ট ভাউচার’। এর মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করে কেনাকাটায় সর্বোচ্চ ১২ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট সময়ে শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্যে বিশেষ ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টায় এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। এরপর ১০ অক্টোবর সারাদিন, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট এবং ১৯ অক্টোবর একই সময়ে আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইন উপলক্ষে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ আয়োজন। ১১ অক্টোবর ভিশন, ১২ অক্টোবর লোটো, ১৩ অক্টোবর নেসলে, ১৪ অক্টোবর ডেটল, ১৬ অক্টোবর ডাবর এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব দিনে সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় ও অফার থাকবে।
এদিকে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসে ‘এভরিডে লো প্রাইস’ সুবিধা চালু থাকবে। দারাজ চয়েস থেকে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি উপহারের পাশাপাশি ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।
ক্যাম্পেইনে হিমালয়া, ডেটল ও ইউনিলিভার এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার এবং গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। নিওকেয়ার রয়েছে সিলভার স্পনসর হিসেবে।
পেমেন্ট পার্টনারদের পক্ষ থেকেও থাকছে বাড়তি সুবিধা। বিকাশ ও নগদ ব্যবহারকারীরা ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে ১২ শতাংশ সুবিধা পাবেন, যার সর্বোচ্চ পরিমাণ ২০০ টাকা। কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউসিবি ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন। এছাড়া এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যোগ্য ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হবে ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’ ফেসবুক লাইভের মাধ্যমে। এতে অংশ নিয়ে দর্শকরা বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন।
এদিকে অনলাইন কেনাকাটায় প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক করেছে দারাজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দারাজ কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না এবং চাকরির প্রস্তাব দিতে হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত মেসেজ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে না। তাই অননুমোদিত কোনো মাধ্যমে দারাজের পরিচয়ে যোগাযোগ করা ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
১০.১০ শপিং ফেস্টের সব অফার ও বিস্তারিত তথ্য জানতে দারাজের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
