বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভার মেয়র পদপ্রার্থী ছিলেন।

অনুষ্ঠানে সারজিস আলম বলেন, সামনে স্থানীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে এনসিপি এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।

ঘোষিত ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকা।

আরো