রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ

সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রপ্তানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন-বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমেই ইউরোপের বহু দেশ এগিয়ে গেছে।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এসএমই খাতের বিকাশের প্রধান প্রতিবন্ধকতা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা দূর করা সম্ভব।

এসএমই খাতের বিকাশে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এ নীতিমালার লক্ষ্য বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, অর্থনীতিতে এসএমই শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই খাতেই ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

সরকারপ্রধান বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় চলে এসেছে।

তারেক রহমান বলেন, ইতালির বিভিন্ন অঞ্চল একেকটি নির্দিষ্ট পণ্যের জন্য বিখ্যাত। এ ধরনের শিল্প ক্লাস্টার দেশটিকে শিল্পোন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব শিল্পের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে এ ধরনের পণ্যমেলার আয়োজন করতে চায় সরকার। এতে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক আয়োজনে (ইন্টারন্যাশনাল বিজনেস ভেন্যু) বাংলাদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিকায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, সরকারের প্রত্যাশা, এসএমই খাতের উদ্যোক্তারা উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে ছোটা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসা উচিত।

নারী উদ্যোক্তাদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে প্রতিটি

আরো