বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

পিআর পদ্ধতি হলে নমিনেশন বাণিজ্য ও কালোটাকার ছড়াছড়ি থাকত না: মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, জাতীয় নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু থাকলে মনোনয়ন বঞ্চিতদের হাহাকার ও কালোটাকার ছড়াছড়ি এভাবে দেখার প্রয়োজন হতো না।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে আসনভিত্তিক মনোনয়ন বন্টন নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মনোনয়ন নিশ্চিত করতে একটি দলের অনেক নেতা-কর্মীর লন্ডনমুখী যাত্রা যেন প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যা তিনি “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপন্থী” বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি চালু থাকলে টাকা দিয়ে নমিনেশন বাণিজ্যের মত জঘন্য কর্মকাণ্ড দেশবাসীকে দেখতে হতো না। কোটি কোটি টাকা খরচ করে যারা মনোনয়ন নেয়, তারা ক্ষমতায় এলে জনগণের ট্যাক্সের টাকা নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করবে—এটাই স্বাভাবিক।

আগামী নির্বাচনে দেশপ্রেমিক জনগণ এসব কালোটাকার খেলোয়াড়দের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো