বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে জারি…

ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজ…

কমেছে সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে দাম। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায় দাঁড়িয়েছে। গতকাল (রোববার) ২২ ক্যারেটের…

বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলতি মাসের শেষ দিকে চীন যাচ্ছেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন।  রোববার (৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর…

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ভূমধ্যসাগরে নৌযান-ডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে এ তথ্য। এক্সবার্তায় বলা হয়েছে, “গতকাল…

পাঁচ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের…

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা…

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৪ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে…

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

২০২৪ সালে দেশের ব্যাংক খাত এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। বছরজুড়ে আর্থিক চাপে পড়ে ১৭টি ব্যাংক নিট মুনাফা অর্জন করতে পারেনি। এর বাইরে যেসব ব্যাংক মুনাফা করেছে, তাদেরও আয় প্রত্যাশিত মাত্রায় অর্জন হয়নি। এর প্রভাবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা…

মার্চে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। বিবিএস-এর তথ্যমতে,…