বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ণ

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, কনকনে শীতে কাবু জনজীবন

পঞ্চগড়ে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ভোর…

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।…

আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য…

মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার জোরদারে জেলা তথ্য অফিসারদের প্রতি তথ্য উপদেষ্টার নির্দেশ

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও জোরদার করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,…

শিলিগুড়িতে ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা

হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রে যান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর…

অর্থনৈতিক অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব‍্যায় নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ উপদেষ্টা…

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদেরকে এ অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্রে বলা হয়েছে- 'হজ…

দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

অনকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে।  সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো…

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎভাবে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। জুলাই সনদ বাস্তবায়নে সেখানে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।   সোমবার (২২ ডিসেম্বর)…

সাইবার স্পেসে কমপ্লায়েন্স নিয়ে এএমএল-সিএফটি কর্মকর্তাদের জন্য সেমিনার

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে নিজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দু’দিনব্যাপী সেমিনার আয়োজন করেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘স্ট্রেন্থেনিং এএমএল-সিএফটি ফ্রেমওয়ার্ক ইন সাইবার…