Wednesday, 29 July, 2026, 8:15 pm

গ্রাহকসেবা বাড়াতে খিলগাঁওয়ে সাজগোজের নতুন আউটলেট উদ্বোধন

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্সভিত্তিক বিউটি ব্র্যান্ড সাজগোজ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা রোডে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য কেনাকাটা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।

নতুন আউটলেটে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের নানান পণ্য। ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য বাছাই করতে পারবেন আরও স্বাচ্ছন্দ্যে।

আউটলেট সম্প্রসারণের মাধ্যমে সারা দেশে গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ আরও জোরদার করতে চায় সাজগোজ। অনলাইন ও অফলাইন—উভয় প্ল্যাটফর্মে কার্যকর উপস্থিতির মাধ্যমে একটি বিশ্বস্ত বিউটি ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরো