বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ

ডিসেম্বর-২০২৫ মাসে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডিসেম্বর-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৫৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ০৬৩.৩৮ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৮৮৩টি শাড়ি, ২৬ হাজার ১০০টি থ্রি-পিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৬ হাজার ৫২০টি তৈরি পোশাক, ৯ হাজার ৮৮৩ মিটার থান কাপড় এবং ৪ লাখ ৪৩ হাজার ৬৪৬টি কসমেটিকস সামগ্রী।

এছাড়া ১৬ হাজার ৯৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮২টি আতশবাজি, ১১ হাজার ১১৯ ঘনফুট কাঠ, ৪ হাজার ৬৩৯ কেজি চা পাতা, ১০ হাজার ৯৯ কেজি সুপারি, ২৩ হাজার ১৩০ কেজি কয়লা, ৭০৮ ঘনফুট পাথর, ১৭৬ ঘনফুট বালু এবং বিভিন্ন প্রকার প্লাস্টিক ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়।

জব্দ তালিকায় আরও রয়েছে ১৯১টি মোবাইল ফোন, ১ হাজার ৫৩২টি মোবাইল ডিসপ্লে, ১৬ হাজার ৪৭৩টি চশমা, ৩৪ হাজার ২৮১ কেজি জিরা, ৪ হাজার ৭৮৭ কেজি চিনি, ১ লাখ ৩ হাজার ৩২৬ কেজি পেঁয়াজ, ৬ হাজার ৬০ কেজি রসুন, বিভিন্ন প্রকার বীজ, সার ও কীটনাশক।
এছাড়াও বিজিবি অভিযানকালে ৮৬৫টি গরু ও মহিষ, একটি কষ্টিপাথরের মূর্তি এবং চোরাচালানে ব্যবহৃত ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ/মহেন্দ্র, একটি ট্রাক্টর, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬৯টি নৌকা, ২৫টি সিএনজি/ইজিবাইক, ৫৩টি মোটরসাইকেল ও ৩৯টি ভ্যান/বাইসাইকেল জব্দ করে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১২টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ৩টি হ্যান্ড গ্রেনেড, ১৬টি ম্যাগাজিন, ৩৩৬ রাউন্ড গোলাবারুদ, একটি মর্টার শেল, ১৭ কেজি গান পাউডার এবং অন্যান্য অস্ত্র।

এদিকে গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯ লাখ ১১ হাজার ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ১০১ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৪৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), প্রায় ৯ হাজার বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৯৪ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, সিরাপ ও অবৈধ ওষুধ।

চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিসেম্বর মাসে ১৭১ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৪ জন বাংলাদেশি, ১৫ জন ভারতীয় ও ২৭৬ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো