রবিবার, ৩ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীর চার থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চারটি থানা।

ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মুগদা, যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর ও রূপনগর থানা পুলিশ নিজ নিজ এলাকার অপরাধপ্রবণ স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার করে।

গ্রেফতারের মধ্যে মুগদা থানা থেকে ১৮ জন, যাত্রাবাড়ী থানা থেকে ১৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন এবং রূপনগর থানা থেকে ১৪ জন রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো