রাজশাহীতে সফলভাবে সম্পন্ন হলো স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬
তরুণদের স্কিন ক্যাফে ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে একসঙ্গে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬।
রাজশাহী শহরে কার্নিভালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় স্কিন ক্যাফের প্রদর্শনীমূলক রোড শোর মাধ্যমে। রোড শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রোড শো শেষে ব্র্যান্ডিং করা রিকশাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে সমবেত হয়।
এরপর সেখানে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্ব শেষে আয়োজিত হয় গেমস শো, যেখানে বিশজনেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করে উপহার হিসেবে স্কিন ক্যাফের স্কিন কেয়ার পণ্য লাভ করেন।
স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভালকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।