মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ

হারানো ১০৫ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পল্টন থানা

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।

থানা সূত্র জানায়, মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

থানা সূত্র আরও জানায়, গত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। ফোন ফিরে পেয়ে মালিকরা ডিএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো