ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি
তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বিশ্ববাজারে শিগগিরই নিয়ে আসতে যাচ্ছে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’। গ্লোবাল ব্যাটারি টেকনোলজি পাইওনিয়ার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমান কর্মব্যস্ত জীবনে স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় দুশ্চিন্তা হলো ব্যাটারি ব্যাকআপ। দীর্ঘ ভ্রমণ, লাইভ স্পোর্টস স্ট্রিমিং কিংবা অনিশ্চিত বিদ্যুৎ পরিস্থিতিতে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই ভোগেন। এই বাস্তব সমস্যার সমাধান দিতেই নতুন উদ্ভাবন নিয়ে আসছে রিয়েলমি।
তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সাবলীল করতে রিয়েলমি তাদের ব্র্যান্ড দর্শন ‘মেক ইট রিয়েল’ অনুসরণ করে অর্থবহ ও ব্যবহারবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দিয়ে আসছে। পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রি যখন হাই-ক্যাপাসিটি ব্যাটারি সমাধান নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন রিয়েলমি তাদের গত বছরের ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়ে রেকর্ড সময়ের মধ্যেই ‘১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার লং-লাইফ টাইটান ব্যাটারি’-র ব্যাপক উৎপাদন সফলভাবে সম্পন্ন করেছে।
এই ব্যাটারি প্রায় এক সপ্তাহ পর্যন্ত পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করতে সক্ষম, যা মোবাইলের দীর্ঘস্থায়িত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। ফলে ব্যবহারকারীদের আর ভারী পাওয়ার ব্যাংক বহন কিংবা চার্জিং পোর্ট খোঁজার ঝামেলায় পড়তে হবে না।
এই যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি সংযুক্ত করে খুব শিগগিরই বিশ্ববাজারে রিয়েলমি পি৪ পাওয়ার স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটি শুধু বড় ব্যাটারির জন্যই নয়, বরং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যেও ডিজাইন করা হয়েছে। উন্নত সেফটি আর্কিটেকচার ও ইন্টেলিজেন্ট লংজিভিটি টেকনোলজি ব্যবহারের ফলে ব্যাটারিটি পুরো লাইফসাইকেল জুড়ে স্থিতিশীল পারফরম্যান্স দেবে।
ব্যস্ত পেশাজীবী থেকে শুরু করে দুর্গম এলাকায় ভ্রমণপ্রিয় অ্যাডভেঞ্চারার—সব ধরনের ব্যবহারকারীর জন্যই এই ব্যাটারি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে নতুন এক মানদণ্ড স্থাপন করবে রিয়েলমির এই উদ্ভাবন।