সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ

সুগার ও হার্ট সুস্থ রাখতে অভ্যাস করুন তেজপাতার চা

রান্নায় ঘ্রাণ ও স্বাদ বাড়াতে তেজপাতার ব্যবহার পরিচিত হলেও, এর স্বাস্থ্যগুণ অনেকেরই অজানা। তেজপাতা শুধু মসলা নয়—নিয়মিত সঠিকভাবে গ্রহণ করলে এটি হতে পারে ডায়াবিটিস ও হৃদ্‌রোগ নিয়ন্ত্রণে সহায়ক একটি প্রাকৃতিক উপাদান। বিশেষ করে টাইপ–২ ডায়াবিটিস, উচ্চ কোলেস্টেরল কিংবা হজমজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য তেজপাতার চা বেশ উপকারী।

শুধু রান্নায় ব্যবহার করলে তেজপাতার সব গুণ পাওয়া যায় না। এর পুরো উপকার পেতে হলে চা হিসেবে পান করাই সবচেয়ে কার্যকর।

তেজপাতার চায়ের উপকারিতা
তেজপাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত তেজপাতার চা পান করলে শরীরের নানা কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে ভূমিকা:
তেজপাতার চা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। টাইপ–২ ডায়াবিটিসের রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

রক্ত পরিষ্কার রাখতে সহায়ক:
শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করতে তেজপাতার চা কার্যকর ভূমিকা রাখে। ফলে রক্ত পরিশুদ্ধ থাকে এবং শরীর হালকা অনুভূত হয়।

হজম শক্তিশালী করে:
তেজপাতা খাবার দ্রুত হজমে সাহায্য করে। গ্যাস, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় যারা ভোগেন, তাদের জন্য তেজপাতার চা বেশ উপকারী।

হৃদ্‌যন্ত্রের যত্নে কার্যকর:
তেজপাতায় থাকা ক্যাফেইক অ্যাসিড ও অন্যান্য উপাদান খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। নিয়মিত পান করলে হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে।

সংক্রমণ প্রতিরোধে সহায়তা:
তেজপাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ সর্দি-কাশি বা ছোটখাটো সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে।

যেভাবে বানাবেন তেজপাতার চা
একটি পাত্রে পানি গরম করে তাতে ৩–৪টি তেজপাতা দিন। সঙ্গে সামান্য দারচিনির গুঁড়ো যোগ করে ৫ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে কাপে ঢালুন। স্বাদ ও উপকার বাড়াতে চাইলে লেবুর রস বা অল্প মধু মিশিয়ে পান করতে পারেন।

নিয়মিত তেজপাতার চা পান করলে শুধু স্বাদেই নয়, সুগার ও হার্টের যত্নেও মিলবে বাড়তি উপকার।

আরো