সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৭ কমে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ২০৯ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৪১৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।