বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ

রূপের মায়ায় আবারও নজর কাড়লেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও প্রমাণ করলেন—সময় তার সৌন্দর্যকে স্পর্শ করতে পারেনি। অভিনয়ের গভীরতা আর ব্যক্তিত্বের সঙ্গে চিরযৌবনা রূপের মেলবন্ধনে বরাবরই দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু নতুন ছবি শেয়ার করেন জয়া। ছবিতে তাকে দেখা যায় হালকা সোনালি রঙের স্লিভলেস গাউনে। মেকআপ রুমের আয়নার সামনে তোলা ছবিতে তার আত্মবিশ্বাসী ভঙ্গি ও তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তেই নজর কাড়ে।

ছবিগুলো প্রকাশের পরপরই নেটমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। হাজারো লাইক ও মন্তব্যে ভরে যায় তার পোস্ট। অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্য দেখে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ তাকে আখ্যা দেন ‘টাইমলেস বিউটি’ বা কালজয়ী সুন্দরী হিসেবে। এক ভক্ত মন্তব্য করেন, “জয়ার রূপ যেন সময়ের সঙ্গে আরও পরিণত ও আকর্ষণীয় হয়ে উঠেছে।”

ফ্যাশনের ক্ষেত্রেও জয়া বরাবরই স্বতন্ত্র। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই নিজের আভিজাত্য ও রুচিশীলতা তুলে ধরতে জানেন তিনি। এই নতুন লুকও তার ব্যতিক্রম নয়।

এদিকে পর্দায় জয়াকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। তার অভিনীত বহুল আলোচিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা, মানসিক দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতার জটিল গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

অভিনয় জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়ে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন জয়া আহসান। ‘গেরিলা’, ‘বিসর্জন’, ‘রবিবার’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। নতুন সিনেমা ‘ওসিডি’ তার সফল ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হবে বলেই মনে করছেন ভক্তরা।

আরো