বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‌বি‌ডি মেইল ডেস্ক

ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আজ স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে নবভর্তি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমেদ সোভহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. বদরুল হুদা খান, প্রতিষ্ঠাতা, মডার্ন ই-লার্নিং ও যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও মেট্রোপলিটন সেশনস জজ কোর্টের স্পেশাল ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগী, নৈতিক ও পেশাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে সমাজে নেতৃত্ব তৈরিতে উচ্চশিক্ষার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, বিভিন্ন সেবা, ক্লাব কার্যক্রম এবং ক্যাম্পাস জীবন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, স্কুল অব ল-এর ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম. ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+ (অব.), স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার এবং ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেসের উপদেষ্টা অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

বক্তারা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবাগত শিক্ষার্থীদের সফল একাডেমিক জীবনের জন্য শুভকামনা জানান।

আরো