নিরাপদ শহর, জবাবদিহিমূলক সেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অঙ্গীকার
শহিদুল ইসলাম খোকন
মোহাম্মদপুর–আদাবর ও শেরেবাংলা নগর—রাজধানীর অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ এই এলাকা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, ইউটিলিটি সংকট এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার কারণে চরম জনদুর্ভোগের শিকার।
এই প্রেক্ষাপটে ঢাকা–১৩ আসনের বাসিন্দাদের সামনে একটি নিরাপদ, মানবিক ও জবাবদিহিমূলক নগরজীবনের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ।
তিনি বলেন,“ঢাকা–১৩ হবে সন্ত্রাস ও দখলমুক্ত। নাগরিক সেবায় থাকবে জবাবদিহিতা, আর মানুষের জীবন হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ।”
সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স
মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক কারবার দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। এ লক্ষ্যে—
থানা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে নিয়মিত টহল ও অভিযান
ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি ম্যাপিং
স্কুল, কোচিং ও কমিউনিটি পর্যায়ে প্রতিরোধমূলক সচেতনতা কার্যক্রম এই উদ্যোগের মূল লক্ষ্য—এলাকাবাসীর জন্য একটি স্থায়ী নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
বিদ্যুৎ–গ্যাস–পানি: ন্যূনতম ভোগান্তি, সর্বোচ্চ জবাবদিহিতা
দীর্ঘদিনের ইউটিলিটি সংকট নিরসনে ববি হাজ্জাজ ঘোষণা দেন—
তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয় সভা
সমস্যা ভিত্তিক সার্ভিস ম্যাপ ও জরুরি হটলাইন
স্থানীয় এমপি, সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিকদের নিয়ে মাসিক ওপেন টাউন হল
লক্ষ্য—অস্থায়ী সমাধান নয়, বরং স্থায়ী ব্যবস্থা ও দায়বদ্ধতা নিশ্চিত করা।
রাস্তা, ফুটপাত ও ড্রেনেজ: পরিকল্পিত উন্নয়ন
তিনি বলেন,“রাস্তার সমস্যা শুধু ভাঙাচোরা নয়—এটি নাগরিক মর্যাদার প্রশ্ন।”
এ বিষয়ে তাঁর পরিকল্পনা—
ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও নির্দিষ্ট সময়সীমা
রাস্তা, ফুটপাত, কালভার্ট ও ড্রেনেজ সংস্কারে সমন্বিত
বাস্তবায়ন
জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা
কাজের অগ্রগতি প্রকাশ্যভাবে জানিয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণ
খাল ও লেক: দখলমুক্ত, দূষণমুক্ত পরিবেশ
মোহাম্মদপুর এলাকার খাল ও লেক রক্ষায় তিনি গুরুত্ব দেন—
সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন
নিয়মিত ডেসিল্টিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম
কঠিন বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ
দখল উচ্ছেদে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ
লক্ষ্য—নিরাপদ পানি, স্বাস্থ্যকর পরিবেশ ও টেকসই নগর।
নারীর নিরাপত্তা: প্রতিটি পদক্ষেপে নিশ্চয়তা
নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তাঁর পরিকল্পনা—
পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি
দ্রুত প্রতিক্রিয়াশীল সহায়তা ব্যবস্থা
শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল নীতিগত উদ্যোগ
নারীবান্ধব পরিবহন ব্যবস্থা
তিনি বলেন,“নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়নই অর্থবহ নয়।”
যুব ক্ষমতায়ন: শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান
ঢাকা–১৩-এর তরুণ সমাজকে এগিয়ে নিতে—
ওয়ার্ডভিত্তিক স্কিল ট্রেনিং ও ক্যারিয়ার কাউন্সেলিং
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা
স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মসংস্থান রেফারাল নেটওয়ার্ক
বিহারী ক্যাম্প: মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন
বিহারী ক্যাম্পবাসীদের জন্য তাঁর অঙ্গীকার—
বাসস্থান উন্নয়ন
নিরাপদ পানি ও স্যানিটেশন
শিশুদের শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়ন
স্থানীয় অংশগ্রহণে মাদক ও অপরাধমুক্ত নিরাপদ ক্যাম্প
ব্যবসাবান্ধব এলাকা: চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স
ব্যবসায়ীদের জন্য সহায়তা ডেস্ক ও দ্রুত অভিযোগ নিষ্পত্তি
অবৈধ ফুটপাত, জমি, পার্কিং ও খেলার মাঠ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান
কমিউনিটি রিলেশনস ২৪/৭: জনগণের পাশে নেতৃত্ব
প্রতি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে ওপেন টাউন হল
মসজিদ ও মাদ্রাসার আলেমদের সঙ্গে নিয়মিত সংলাপ
২৪/৭ ফোন ও ফিজিক্যাল হেল্প ডেস্ক
প্রতিটি অভিযোগের দৃশ্যমান সমাধান ও ফলোআপ
একটি কথা
ঢাকা–১৩ আসনের বাসিন্দাদের উদ্দেশে ববি হাজ্জাজ স্পষ্ট বার্তা দিয়েছেন—
নির্বাচন শুধু ক্ষমতা অর্জনের বিষয় নয়, এটি দায়িত্ব ও জবাবদিহিতার সামাজিক চুক্তি।
তিনি বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নের রাজনীতি করতে চাই।”