শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সৌজন্য সাক্ষাৎ

আলী আহসান রবি

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে। প্রতিনিধিদলে আরও ছিলেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে; জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপ-পরিচালক সোনোকো ইচিমুরা; সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি; বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি; ঢাকাস্থ জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক বিভাগের প্রধান কোমিনে কেন; রাজনৈতিক বিভাগের দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং রাজনৈতিক বিভাগের উপদেষ্টা সোনে কেইতা।

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক জ্যেষ্ঠ সচিব ও সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ নরে আলম উপস্থিত ছিলেন।

আরো