নীলফামারী-১ আসনে জমিয়তের মহাসচিবকে হারিয়ে জামায়াত জয়ী
রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারী-১ আসনে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী দলের প্রার্থী দাড়িপাল্লা প্রতিকের মাওলানা আব্দুস সাত্তার ৩৬হাজার একশত ভোটের ব্যবধানে বিএনপি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি’কে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
১৫৪টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে মাওলানা আব্দুস সাত্তার পেয়েছেন ১লাখ ৪৯হাজার ৪৭৪ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খেজুর গাছ প্রতিকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১লক্ষ ১৩হাজার ৩৭৪ ভোট। বেসরকারিভাবে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার ৩৬হাজার একশত ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখিত ফলাফল ঘোষনা করেন।