ডোমারে নির্বাচনের পরবর্তী সহিংসতা বন্ধে জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন
রতন কুমার রায়,ডোমার(নীলফমারী) : সদ্য গত হওয়া সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন করেছে নীলফমারীর ডোমার উপজেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের আমীর ও নব নির্বাচিত নীলফামারী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করেন।
রবিবার(১৫ ফেব্রুয়ারী) বিকালে ডোমার শহরস্থ আইডিয়াল একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা জামায়াতে ইসলামী।এসময় উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুল হাকিম,ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান,নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, জোটসঙ্গী এনসিপি উপজেলা সভাপতি মো: ইউনুস আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য বৃন্দ।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি তার বক্তব্যে বলেন,আমার নির্বাচনী এলাকায় গত ১৪ফেব্রæয়ারী ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি খানাবাড়ী বাজারে দাড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার কারনে জামায়াতে ইসলামী’র কার্যালয়ে দেড়শ হতে দুইশো সন্ত্রাসী লাটিসোটা হাতে আক্রমণ করেন। এসময় কার্যালয়ে অবস্থানরত জামায়াতের নেতা কেতাবুল ইসলাম,আব্দুল মালেক,কর্মী মতিয়ার রহমান লিখন ইসলামসহ কয়েকজনের উপর হামলা চালায়।পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহবান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছেনা। আমরা বলতে চাই নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর এটাই গনতন্ত্রের সৌন্দর্য। তিনি আরো বলেন, আপনারা জনগনের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগনের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করতে পারেন। তিনি আরো বলেন প্রশাসন যদি একটু ভূমিকা রাখতো তাহলে আমাদের যেসব কর্মী আহত হয়েছিল হয়তো’বা সেই ঘটনা ঘটতোই না।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিষ্ট সরকারের পুলিশের মতো আচরণ করলে চলবে না। পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তবে যে কোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। আমরা চাঁদাবাজী করিনা তাই কাউকে করতেও দিবোনা। যেহেতু আমরা বিরোধী দলে আছি তারমানে এইনা যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কোন আপোষ করবোনা।
সরকারী দলের দায়িত্ব অনেক, জানিয়ে তিনি বলেন সরকারী দলকে অনেক দায়িত্বশীল হতে হয়। সরকারী দল ও বিরোধীদল হলো গনতন্ত্রের প্রতিক। নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি এসব ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন। তিনি হামলা ও হুমকি বন্ধের আহবান জানিয়ে দেশকে গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে বলেন।