বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ

রাজনৈতিক বিবেচনায় নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু হলেও চলমান সামাজিক ভাতাগুলো অব্যাহত থাকবে। অর্থাৎ নতুন কর্মসূচি চালু হলেও বিদ্যমান সহায়তা বন্ধ হবে না।

সভা শেষে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে আলোচনা হয়েছে। আগামী ঈদের আগেই পাইলট ভিত্তিতে কর্মসূচি শুরু করার চেষ্টা চলছে। কতসংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করা যাবে এবং কীভাবে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব— সে বিষয়ে এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে কোন জেলায় কতজনকে কার্ড দেওয়া হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আগে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে কয়েকটি জেলা ও উপজেলাকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে বলে জানা গেছে।

ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, বিশেষ করে নারীদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আরো