বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ

নীলফামারীর কৃতিসন্তান ব্যারিস্টার তারেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল

‌নিজস্ব প্র‌তি‌বেদক

নীলফামারীর কৃতিসন্তান ব্যারিস্টার মো. ওবায়দুর রহমান তারেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ব্যারিস্টার তারেক ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগত দক্ষতা ও সুনামের ভিত্তিতে তাকে এ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যারিস্টার তারেকের গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের অচিনতলা বাজার সংলগ্ন কচুয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

আরো