সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ

পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আওরঙ্গজেব কামাল নির্বাচিত: ঢাকার সাংবাদিক নেতাদের শুভেচ্ছা

ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সাংবাদিক সমাজের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও শক্তিশালী হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মীর ইশতিয়াক আলীসহ নবনির্বাচিত কমিটির প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বাংলাদেশের সাংবাদিক সমাজের প্রতি যে সম্মান ও আস্থা প্রদর্শন করা হয়েছে, তা দেশের সাংবাদিকদের জন্য গর্বের বিষয়।

বিবৃতিদাতারা বিশ্বাস করেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হোসেন ভূঁইয়া, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তৈয়বুর রহমান, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি খান সেলিম রহমান, মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসান, ক্রাইম রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান এস. এম. হানিফ আলী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

আরো