সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ণ

MWC Barcelona 2026-এ TECNO’র ভবিষ্যৎ প্রযুক্তি প্রদর্শন

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী MWC Barcelona 2026-এ অংশ নিয়েছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড TECNO। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি দেখিয়েছে কীভাবে ভবিষ্যতের প্রযুক্তি স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্ট অ্যাকসেসরিজকে একই ইকোসিস্টেমে যুক্ত করতে পারে।

প্রদর্শনীর আলোচিত প্রযুক্তিগুলোর একটি ছিল Modular Magnetic Interconnection Technology। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে ম্যাগনেটিকভাবে যুক্ত করা যাবে বিভিন্ন swappable components—যেমন অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা অন্যান্য বিশেষ অ্যাকসেসরিজ। ফলে ভবিষ্যতে স্মার্টফোন ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সহজেই কাস্টমাইজ করা সম্ভব হবে।

প্রদর্শনীতে TECNO আরও ঘোষণা করেছে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতা ইতালির বিখ্যাত ব্র্যান্ড Tonino Lamborghini-এর সঙ্গে। এই সহযোগিতার মাধ্যমে গেমিং পিসি, ল্যাপটপ, মোবাইল ও ট্যাবসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য তৈরি করা হবে।

MWC-তে TECNO তাদের নতুন স্মার্টফোন লাইনআপ CAMON 50 Series এবং POVA 8 Series-ও উন্মোচন করেছে। CAMON 50 Series এআই-চালিত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিকে আরও শক্তিশালী করেছে। এতে উন্নত ক্যামেরা সিস্টেম ও AI টুল রয়েছে, যা ব্যবহারকারীদের কনটেন্ট তৈরি ও দৈনন্দিন কাজকে আরও সহজ করবে।
অন্যদিকে POVA Series তৈরি করা হয়েছে শক্তিশালী পারফরম্যান্স ও উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য। তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে উচ্চ পারফরম্যান্স ও স্মার্ট ফিচারের সমন্বয়।

স্মার্টফোনের পাশাপাশি TECNO তাদের বিস্তৃত AIoT ecosystem-ও প্রদর্শন করেছে। এতে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারফোন এবং AI glassesসহ বিভিন্ন স্মার্ট ডিভাইস অন্তর্ভুক্ত ছিল।

আরো