শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ

ডোমারে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমুলক সভা

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৩মার্চ) সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন,বীর মুক্তিযোদ্ধা নুরননবী,কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,ওসি মো. হাবিবুল্লাহ,প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী,পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিষদের দপ্তর প্রধানগন,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরো