বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়, পুনর্মিলনী ২৪ মার্চ
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত হয়ে ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ঈদের দিন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদারের নির্দেশনায় হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী আগামী ২৪ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও প্রচলিত নিয়মে খোলা থাকবে।
ঈদের ছুটির মধ্যেও রোগীদের সুবিধার্থে বিএমইউ’র বহির্বিভাগ আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) ও ২২ মার্চ (রবিবার) খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীরা বহির্বিভাগ থেকে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিচালক (হাসপাতাল)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে এ সময় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
এছাড়া বন্ধের দিনগুলোতে ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম প্রচলিত নিয়মে শুরু