ডোমারে অবৈধভাবে জ্বালানী তেল বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ৩০হাজার টাকা অর্থদন্ড
রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে অবৈধভাবে বাইরে জ্বালানী তেল বিক্রি করার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।
শুক্রবার(৩এপ্রিল)রাতে ডোমার পৌরসভা এলাকায় অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করছেন এক মটরসাইকেল আরোহী।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিকভাবে পুলিশ দিয়ে বিক্রেতাকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে পেট্রোল বিক্রেতাকে ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং টাকা আদায় করে ডিসিয়ার মুলে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।এসময় ডোমার থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।
নির্বাহী মেজিস্ট্রেট শায়লা সাঈদ ত্বন্বী বলেন,আন্তজার্তিক ইস্যুতে জ্বালানী তেলের সংকটের কারনে এক শ্রেণির অসাধু ব্যাক্তি অবৈধভাবে তেল মজুত করে বিক্রি করছে। প্রশাসন অবৈধভাবে তেল মজুত ও বিক্রি করা থেকে বিরত থাকার আববান করেন।