ঢাকা রিজেন্সিতে সাঁতার প্রশিক্ষণ কোর্স ও ফিজিওথেরাপি সেবা চালু
বিলাসিতা ও স্বাস্থ্যসচেতন জীবনযাত্রার সমন্বয়ে নতুন উদ্যোগ নিয়েছে Dhaka Regency Hotel & Resort। প্রতিষ্ঠানটি চালু করেছে পেশাদার সাঁতার প্রশিক্ষণ কোর্স এবং বিশেষায়িত ফিজিওথেরাপি সেবা।
হোটেলের ছাদে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুলে পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণ কোর্সটি সব বয়সী ও দক্ষতার মানুষের জন্য উপযোগী করে সাজানো হয়েছে। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নবীন শিক্ষার্থী ও ফিটনেস অনুশীলনকারীরা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নিরাপত্তা, সঠিক কৌশল এবং আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১৪টি সেশনের এই প্রশিক্ষণ কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার টাকা। এর সঙ্গে থাকছে অতিরিক্ত ৩ দিনের বিনামূল্যে পরীক্ষামূলক অংশগ্রহণের সুযোগ। সীমিত সময়ের জন্য প্রিমিয়ার ক্লাব সদস্যরা পাচ্ছেন ৩০ শতাংশ এবং সাধারণ অতিথিরা পাচ্ছেন ২৫ শতাংশ মূল্যছাড়।
একই সঙ্গে হোটেলের স্বাস্থ্য ক্লাবে চালু করা হয়েছে আধুনিক ফিজিওথেরাপি সেবা। অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত এই সেবায় আধুনিক চিকিৎসা পদ্ধতি ও ব্যক্তিগত যত্নের সমন্বয় ঘটানো হয়েছে। ইনজুরি থেকে সেরে ওঠা, ব্যথা উপশম, দেহের ভঙ্গি সংশোধন এবং শারীরিক ভারসাম্য পুনরুদ্ধারে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাঁতার প্রশিক্ষণ ও ফিজিওথেরাপি—উভয় কার্যক্রমই এখন হোটেলের অতিথি, প্রিমিয়ার ক্লাব সদস্য এবং সাধারণ আগ্রহীদের জন্য উন্মুক্ত। এতে রয়েছে নমনীয় সময়সূচি, বিশেষ প্রারম্ভিক প্যাকেজ এবং প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড পরিকল্পনার সুবিধা।
বিস্তারিত জানতে কল করুন: ০১৭১৩৩৩২৫৪০ অথবা ঢাকা রিজেন্সির অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করুন।