রবিবার, ৩ মে, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে ১ কোটি ৯০ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

আজ (০৩ মে) রবিবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-৭,২৬৪ কেজি জিরা, ৭,২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২,২৬০ পিস সানগ্লাস, ২৮,৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩,৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১,৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, ০১টি মহিষ, ৬,৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, ০১টি ট্রাক, ০১টি মোটরসাইকেল, ০১টি ট্রলি এবং ৪১ বোতল ভারতীয় মদ। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৯০ লক্ষ ০৮ হাজার ৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো