সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার

আলী আহসান রবি

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রুবেল মিজি (৪০) ২। মোঃ মিলন (৩২) ৩। মোঃ সেলিম (৪২) ৪। আহাদ (২৩) ৫। মোঃ আবু ফজল (২৪) ৬। মোঃ রিফাত দেওয়ান (২৪) ৭। মোঃ জাহিদ হোসেন (৩০) ৮। মোঃ নুরু মিয়া (৬৩) ৯। মোঃ জীবন মিয়া (২০) ১০। মোঃ রিয়াদ হোসেন (১৯) ১১। অনিক হাসান (২৩) ১২। মোঃ রাজু আকন্দ (৩০) ১৩। মোঃ শামস উদ্দিন মিয়া (৪০) ১৪। মোঃ মুজিবুর রহমান (৫৯) ১৫। ববি ওরফে পান্না আক্তার (৩৫) ১৬। নাছরিন আক্তার (২৮) ১৭। শাহানাজ (৩৮) ১৮। জালাল উদ্দিন (৪৩) ১৯। ইকবাল হোসেন ওরফে জুয়েল (২৬) ২০। মোঃ রাশেদুল ইসলাম রাব্বি (২৬) ২১। মোসাঃ রুজিনা বেগম (৪৫) ও ২২। মোঃ নাহিম (২২)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে তাদের হেফাজত হতে ৮০ কেজি গাঁজা ও একটি মিনি বাস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চারজন, গ্রেফতারী পরোয়ানা মূলে একজন ও মোবাইল কোর্টে তিনজন ।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো