বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে: মির্জা ফখরুল

আলী আহসান রবি

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আজ মঙ্গলবার (০৫ মে ২০২৬) অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর ষষ্ঠ অধিবেশন। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি তার বক্তব্যে মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করেন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ডিসি সম্মেলনের এই অধিবেশনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশাসকরা অংশগ্রহণ করেন। অধিবেশনে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরো