মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার
আলী আহসান রবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা ৫৬ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৭ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ৫ জন ও রূপনগর থানা ১৩ জন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।