বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা

আলী আহসান রবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ২টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০ টি বাস, ৫ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ২৭ টি কাভার্ডভ্যান, ১০৯ টি সিএনজি ও ২০৭ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫ টি বাস, ৮ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৩টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি, ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৭ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৭ টি গাড়ি ডাম্পিং ও ৩৩০ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

আরো