Tuesday, 30 June, 2026, 4:51 pm

সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ২৪৯ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৬২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে

এদিন ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকা।Maps

আজ ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৯ টি কোম্পানির, বিপরীতে ৯৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে

আরো