Tuesday, 7 July, 2026, 11:41 pm

রবির নতুন সিএফও রুহুল আমিন

রবি আজিয়াটা পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। সোমবার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে তিনি রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া রবি ও আজিয়াটা গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ২৫ বছরের পেশাগত জীবনে অর্থ ও আর্থিক ব্যবস্থাপনা, কৌশল প্রণয়ন, করপোরেট সুশাসন, ডেটা অ্যানালিটিক্স, ব্যবসায়িক নেতৃত্ব এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছেন রুহুল আমিন। এর মধ্যে ১৪ বছরেরও বেশি সময় তিনি রবিতে কর্মরত রয়েছেন।

রবিতে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত রূপান্তর ত্বরান্বিত করা, আর্থিক সুশাসন জোরদার করা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেন ও রূপান্তরমূলক কর্মসূচিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, রুহুল আমিনের ব্যবসা সম্পর্কে গভীর জ্ঞান, আর্থিক ও কৌশলগত নেতৃত্বে প্রমাণিত সক্ষমতা এবং রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নের দক্ষতা কোম্পানির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

একই সঙ্গে গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রুহুল আমিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি অস্ট্রেলিয়া থেকে সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) এবং সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ইনসিয়াড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন।

আরো