Friday, 24 July, 2026, 2:40 am

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে এসএবিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আলী আহসান রবি

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৈঠকে প্রতিনিধিদলটি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে এসএবিসিসিআই-এর বিভিন্ন উদ্যোগ, যার মধ্যে সৌদি আরবে বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী এবং একটি বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনা অন্তর্ভুক্ত, সে বিষয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনে মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে।
প্রতিমন্ত্রী এসএবিসিসিআই-এর প্রচেষ্টার প্রশংসা করেন এবং বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণে মন্ত্রণালয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের সুযোগগুলো তুলে ধরেন এবং কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। তিনি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সৌদি আরবের বাজারে বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্যের প্রসারের গুরুত্বের ওপরও জোর দেন।

প্রতিনিধিদলটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আরো