মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সি ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিডি মেইল ডেস্ক

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির মধ্যে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং ট্রাস্ট ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা মোশাররফ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে বুফে ডিনারে বিশেষ ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার উপভোগ করতে পারবেন। প্রযোজ্য শর্ত ও নিয়ম সাপেক্ষে বছরব্যাপী এ সুবিধা পাওয়া যাবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে।

আরো